Medical Treatment
সুস্থ হবে ছোট্ট ইমন
৳0 raised of ৳10,000 goal 0.00%- 0 Donations
- No deadline
- 0 Likes
দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানার হাসনাবাদ গ্রামের মুন্সি পাড়ায় গত ১০ নভেম্বর এক পাতিল গরম ডাল পড়ে ইমন নামের তিন বছরের এক শিশুর ৬০-৬৫ শতাংশ শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে। তার বাবা কিছুটা মানসিক প্রতিবন্ধী, অর্থসম্পদও অনেকটা শূন্যের কোটায়। সপ্তাহে এক-দুই দিন মজুরের কাজ করে যা পান তা দিয়েই সংসার চলে। ইমনের এক চাচা (স্টুডেন্ট) তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে আঠারোদিন রাখার পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ডাক্তার জানিয়েছেন সুস্থ হতে কিছুটা সময় লাগবে, ততদিন হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যেতে হবে। কিন্তু ইতোমধ্যে তার চিকিৎসা বাবদ প্রায় ৩৫,০০০ টাকার মতো খরচ হয়েছে। যার অধিকাংশই ঋণ করা। গত ২৮ শে নভেম্বর ডাক্তারের আপত্তি সত্ত্বেও চিকিৎসার আনুষাঙ্গিক খরচ বহন করতে না পেরে অসুস্থ ইমনকে বাড়িতে নিয়ে আসা হয়। এতে তার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাকে যত দ্রুত সম্ভব পুনরায় হাসপাতালে নেয়া প্রয়োজন। কিন্তু তার হত দরিদ্র বাবা কিংবা শিক্ষার্থী চাচার পক্ষে এটা সম্পূর্ণ অসম্ভব। তাই আমরা আবারও আপনাদের এগিয়ে আসার আহ্বান করছি। আপনাদের একটু সহযোগিতায় নিদারুণ যন্ত্রণায় ছটফট করতে থাকা মাছুম শিশু ইমন সুস্থ হয়ে উঠবে ইনশা-আল্লাহ।
Related Campaigns
Take a look at other campaigns in the same category.
Medical Treatment
by Munir Foundation
No deadline
নুর মোহাম্মদ চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোর'আনিক সাইন্সেস ডিপার্টমেন্টের শিক্ষার্থী ন...
৳0
0.00%
raised of ৳35,000
Medical Treatment
by Munir Foundation
No deadline
আমাকে বাচাঁতে এগিয়ে আসুন
আমার জীবন বাঁচাতে দয়াকরে এগিয়ে আসুন! আপনাদের একটু সহযোগিতায় আমি একটা নতুন জীবন ফ...
৳0
0.00%
raised of ৳100,000
Medical Treatment
by Munir Foundation
No deadline
আসুন আমরা একজন ইমাম হাফেজ জাকারিয়ার পাশে দাড়াই।
আসসালামু আলাইকুম। চন্দনপুরা মসজিদের সহকারী ইমাম জনাব হাফেজ জাকারিয়া সাহেবের হার্...
৳0
0.00%
raised of ৳200,000



